শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

সাভার থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করবো : সাইফুল ইসলাম 

আকতার হোসেন , সাভার ( ঢাকা ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

সাভার থেকে মাদক , সন্ত্রাস ও চাঁদাবাজি সম্পূর্ণ  নির্মূল করার কথা  দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন ঢাকা – ১৯ ( সাভার – আশুলিয়া ) এর নব নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম । গত বুধবার ( ২৪ শে জানুয়ারি ) এনাম মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি । সংবর্ধনা অনুষ্ঠানটি এনাম মেডিকেল কলেজ এর অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় ।এ সময় তিনি আরও বলেন  ” অচিরেই সাভার হবে একটি  গ্রীন ও ক্লিন সিটি । এরই মধ্যে আপনারা দেখেছেন সাভার বাজার বাসস্ট্যান্ড হকার মুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, রাস্তা – ঘাটে চাঁদাবাজি বন্ধ হয়েছে, সবাই যার যার জায়গা থেকে আমাকে সহযোগিতা করলে অতি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো  “। সাবেক ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম রাজিব, সাভার পৌরসভা মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গনি,সাভার উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা সহ এনাম মেডিকেল কলেজ এর সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এনাম মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..