শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আমি নেতা নই নড়াইল – লোহাগড়ার মানুষের সেবক হতে চাই – আতাউর রহমান বাচ্চু অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ ঘোষণা বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই : উপদেষ্টা ফাওজুল কবির নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া

রাজধানীতে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীর মিরপুরে মিরপুর কমার্স কলেজ এলাকায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত প্রায় সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, আজ রাত প্রায় সাড়ে দশ  টার দিকে খবর পায় মিরপুর কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রুহুল আমিন ঢাকা বলেন, দশ মিনিট আগে সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আমাদের ফোন করে জানানো হয় এ চারজনী  মারা গেছেন। নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য জানতে হাসপাতালে আমাদের পুলিশ অফিসার গিয়েছেন

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের কারণে হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। আর এতে চার জন নিহত হন।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাজী রোডটি মিরপুর কমার্স কলেজের বিপরীত দিকে অবস্থিত। নিহত চার জনের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন- মো. মিজান, তার স্ত্রী মুক্তা এবং তাদের ছেলে হোসাইন। এ ঘটনায় অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..