সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি

কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
 কুষ্টিয়া। আগামী ৯ আগস্ট সকালে প্রধানমন্ত্রী  কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ১৬০টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদানের মধ্য দিয়ে কুষ্টিয়াকে ভূমিহীনমুক্ত জেলা ঘোষণা করবেন । ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এবিষয়ে  সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন কুষ্টিয়া  জেলা প্রশাসক এহেতেশাম রেজা । তিনি বলেন, এর আগে কুষ্টিয়া সদর উপজেলায়১৪৯ টি, কুমারখালী উপজেলায় ১৩৫ টি, মিরপুর  উপজেলায় ৩১৭টি, ভেড়ামারা উপজেলায়২৫৯ টি, দৌলতপুর উপজেলায়১৯০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মাধ্যমে জমির দলিল ও ঘর হস্তান্তরের মাধ্যমে উক্ত উপজেলাসমূহকে ভূমিহীন, গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনের অভিশাপ থেকে মুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা পৃথিবীর ইতিহাসে বিরল।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি চলমান প্রক্রিয়া। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে নতুন করে যারা গৃহহীন, ভূমিহীন হয়ে পড়বে তাদেরকেও পর্যায়ক্রমে জমিসহ গৃহ প্রদান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন বানু,  কুষ্টিয়া প্রেস ক্লাব ( কেপিসি) ‘র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..