রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঘূর্ণিঝড় সিত্রাং: সিলেটে বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুম খুলা হলো,

ফারজানা আক্তার,সিলেট মহানগর প্রতিনিধি-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

সিলেটে খোলা হল বিদ্যুৎ বিভাগের কন্ট্রোল রুম
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সিলেটে কন্ট্রোল রুম খুলেছে বিদ্যুৎ বিভাগ।

অপর এক অফিস আদেশে সব বৈদ্যুতিক স্থাপনা সুরক্ষায় দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে।

বিউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদেরের মোবাইলে কল দেয়ার পর না পাওয়ায় কথায় হয় শামছ-ই-আরেফিনের সঙ্গে।

তিনি জানান- ‘ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, হতে পারে বজ্রবৃষ্টিও।

তাই ‘সিত্রাং’র কারণে বিদ্যুৎ ক্ষয়ক্ষতি মোকাবিলাত তদারকির জন্য নির্মিত বিদ্যুৎ বিভাগের অধীন সব বিতরণ সংস্থা/কোম্পানি ও সঞ্চালন কোম্পানিকে পৃথক পৃথক কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ করা হয়েছে।

সেই নির্দেশে সিলেট বিদ্যুৎ বিভাগ জেলার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল ফোন নাম্বার হচ্ছে- ০১৩১৩০৯৬২৯৬।’
যে কোনো প্রয়োজনে বিদ্যুৎ গ্রাহকদের ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছন শামছ-ই-আরেফিন।

তিনি বলেন- দুর্যোগ মুহুর্তে সিলেটের বিদ্যুৎ গ্রাহকদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে- বৈদ্যুতিক লাইনের উপর গাছ পড়ে থাকলে নিজেরা না কাটা, জমা জলে লাইন পড়ে থাকলে কোনওভাবেই স্পর্শ না করা, চাষের জমিতে বিদ্যুতের তার পড়ে থাকলে কোনোভাবেই হাত দেওয়া যাবে না, বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি যাওয়া যাবে না, পাম্প বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি জলে ডুবে গেলে সেগুলো না চালানো এবং ঝড়ের সময় বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বিদ্যুতের লাইন থেকে বিচ্ছিন্ন রাখা।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎহীন পুরো সিলেট মহানগরীসহ পুরো সিলেটই বিদ্যুৎবিহীন। এতে নানা ভোগান্তি পোহাচ্ছেন সিলেটবাসী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..