সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির উদ্যোগে এক শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

মোঃ ওমর ফারুক কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাযজ্ঞের মধ্যদিয়ে ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ও কলঙ্কজনক ঘটনার সৃষ্টি করেছে দেশী-বিদেশী শত্রুদের ইন্দনে একদল বিপথগামী সেনা সদস্য।

এ শোকাবহ দিনটির স্মরনে ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির উদ্যোগে এক শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সভাপতি মহিউদ্দিন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল’র নেতৃত্বে শনিবার বিকেল ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহা সড়কের দেবীদ্বার উপজেলার বরাট থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার হয়ে নাওতলা আলিম মাদ্রাসা পর্যন্ত ওই শোক র‌্যালী প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে নাওতলা মাদ্রাসা মাঠে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সভাপতি মহিউদ্দিনএর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারন সম্পাদক অনুপম দেবনাথের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সভায় ১৫ আগষ্টের শোকাবহ দিনটির স্মৃতিচারণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সফিক তুহিন, ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, সহ-সভাপতি সাইফ জালাল, রাজু ফকির, জহির উদ্দিন, রবিউল ইসলাম শিশির, যুগ্ম-সাধারন সম্পাদক সারোয়ার হোসেন রাকিব, সাংগঠনিক সম্পাদক রায়হান মিয়াজী, আলিফ হোসেন, মতিউর রহমান প্রমূখ। এছাড়াও দেবীদ্বার, চান্দিনা, দাউতকান্দি, তিতাস, মেঘনা উপজেলার ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..