বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

রাজধানীতে ছাত্রলীগ’ছাত্রদল সংঘর্ষ আহত,৫ জন

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

রাজধানীর হাইকোর্ট এলাকায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন, শাহাবুদ্দিন শিহাব (৩১)আহাদ (২৬) এহসান (২৬) প্রীতম(২১)স্বপন (২১) ও সাব্বির(২৭)। এদের মধ্যে ছাত্রলীগ কর্মী শাহাবুদ্দিন শিহাব গুরুতর আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাইকোর্ট এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত হয়ে পাঁচ জন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের মধ্যে শিহাব উদ্দিন শিহাব নামে একজন গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে কার্জন হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হাইকোর্টের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীর এবং কার্জন হলের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীর মিছিল নিয়ে জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়া করতে দেখা যায়। দুই দলের নেতাকর্মীদের হাতে লাঠি, হকিস্টিক, রডও দেখা যায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..