রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় বাড়ির কেয়ারটেকারকে প্রকাশ্যে শ্বাসরোধে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

নারায়ণগঞ্জের
রূপগঞ্জ উপজেলার ভিংরাবো এলাকার এডভোকেট সুনিল মালাকারের বাড়ির কেয়ারটেকার জয়দেব সরকারকে (৫৬) গতকাল ২০ মে শুক্রবার বিকেল ৪টায় প্রকাশ্যে দিবালোকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় জয়দেব সরকারের মেয়ে তৃষ্ণা রাণী সরকার বাদী হয়ে দুইজনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ জানায়, রূপগঞ্জের ভিংরাবো এলাকার এডভোকেট সুনিল সরকারের গ্রামের বাড়ির কেয়ারটেকার হিসেবে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার বটবাড়ি এলাকার জয়দেব সরকার তার পরিবারের সদস্যদের নিয়ে বসবার করে আসছিলেন। গতকাল ২০ মে শুক্রবার ভিংরাবো গ্রামের অটোরিক্সা চালক মাহবুবের স্ত্রী রোকেয়া বেগম (৩৮) ও তার ছেলে সিয়াম (১৮) সুনিল সরকারের বাড়ির গাছের আম চুরি করার সময় জয়দেব সরকার বাধা দেয়। এসময় তাদের সঙ্গে জয়দেব সরকারের বাক্-বিতন্ডা হয়। এক পর্যায়ে মাহবুবের স্ত্রী রোকেয়া বেগম ও সিয়াম বাড়ির কেয়ারটেকার জয়দেব সরকারের গলায় চেপে ধরেন। তখন জয়দেব সরকার মাটিতে লুটে পড়েন। জয়দেব সরকারের ডাক চিৎকারে তার স্ত্রী ও কণ্যাসহ আশপাশের লোকজন ছুটে আসলে ঘাতকরা পালিয়ে যায়। পরে জয়দেব সরকারকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়দেব সরকারের লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, জয়দেব সরকারের মেয়ে তৃষ্ণা রাণী সরকার বাদী হয়ে রোকেয়া বেগম ও তার ছেলে সিয়ামকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..