শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনী তফসিল ঘোষণা

সংগ্রাম প্রতিদিন ডেস্কঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১৫ ও ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল এ তফসিল ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী মঙ্গলবার থেকে আগামী ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে কার্যকরী কমিটির সাতটি সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

এছাড়া সিনিয়র অ্যাডভোকেট মশিউজ্জামান কে প্রধান করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন উপ-কমিটি গঠন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..