রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়া পৌর নির্বাচন, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে, সাবেক মেয়র আশরাফুলের ব্যাপক গনসংযোগ।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

নড়াইল লোহাগড়ায় আর মাত্র কয়েকদিন বাকি, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে-দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান। দলীয় মনোনয়ন না পেয়ে দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম। এদিকে এলাকার তরুন যুবসমাজকে সাথে নিয়ে জোর প্রচারনা চালাচ্ছেন তরুন সমাজসেবক লোহাগড়া-লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোজিয়া সুলতানা চামেলি। তবে প্রচার প্রচারনা ও গনসংযোগে এগিয়ে আছেন বর্তমান মেয়র আশরাফুল আলম। তিনি শুক্রবার সারা দিন পৌর এলাকার লক্ষীপাশা, গোপীনাথপুর, রামপুর, কচুবাড়িয়া, সিংগা, মশাঘুনি, রাজুপুর, খলিসাখালি এলাকায় ব্যাপক গনসংযোগ করেছেন। বিগত ৫ বছরের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মেয়র আশরাফুল আলম বলেন, গত নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী লিপি খানমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজারের অধিক ভোটে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছি। পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। পৌরবাসী এবারও তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..