বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম মাগুরায় বাস কাউন্টারে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস ২৬-২৯ অক্টোবর রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার লোহাগড়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন  মন্দির পরিদর্শনে যুবদল নেতা সাইফুল ইসলাম , করলেন আর্থিক সহায়তা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ দৌলতদিয়ায় ভুয়া চিকিৎসকের অপচিকিৎসা: একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা

লোহাগড়ায় পূজা মন্দির পরিদর্শন করলেন নড়াইলের  জেলা প্রশাসক ড.মোহাম্মদ আব্দুল ছালাম

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ  আব্দুল ছালাম লোহাগড়া পৌর শহরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে জেলা প্রশাসক ড. আব্দুল ছালাম উপজেলার নলদী ইউনিয়নের বিভিন্ন  পূজা মন্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যায় লোহাগড়ার কচুবাড়ীয়া দশভুজা সার্বজনীন মন্দির, রামপুর সার্বজনীন পূজা মন্দির, লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির, ইতনা ব্যানার্জি বাড়ি দূর্গা মন্দির ,চরদৌলতপুর দুর্গা মন্দির, লোহাগড়া নিতাই গৌর জিউর মন্দির,  ছাতড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।
জেলা প্রশাসক ড.  মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, ‘ এদেশে দুর্গাপূজায একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে । এ উৎসবে
ভেদাভেদ নেই। ধর্ম যার যার উৎসব কিন্তু সকলের।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  শারমিনা সাত্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুবেল শেখ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান, লোহাগড়ার ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য,
লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, পৌরপূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর রায়, সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্তী, সাংবাদিক রূপক মুখার্জি, কাজী ইমরান, রাশেদ রাসু প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..