মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অডিও ফাঁস ২৬-২৯ অক্টোবর রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার লোহাগড়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন  মন্দির পরিদর্শনে যুবদল নেতা সাইফুল ইসলাম , করলেন আর্থিক সহায়তা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ দৌলতদিয়ায় ভুয়া চিকিৎসকের অপচিকিৎসা: একজনের কারাদণ্ড, আরেকজনকে জরিমানা সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ দালালের ‘ভুল তথ্যে’ রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার তরুণ রায়ের কপি পেলেই পরবর্তী পদক্ষেপ: শামা ওবায়েদ

লোহাগড়া পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বিভিন্ন  মন্দির পরিদর্শনে যুবদল নেতা সাইফুল ইসলাম , করলেন আর্থিক সহায়তা

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লোহাগড়া পৌর সভার ৮ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপ
পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী  মোঃ সাইফুল ইসলাম মল্লিক।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯ টায় যুবদল নেতা মো: সাইফুল ইসলাম মল্লিক দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মন্দির পরিদর্শন করেন।
এ সময় কচুবাড়িয়া দশভূজা সার্বজনীন মন্দির, রামপুর সার্বজনীন মন্দির ও কচুবাড়িয়া আদিবাসী সার্বজনীন মন্দির পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
যুবদল নেতা সাইফুল ইসলাম মল্লিক বলেন, লোহাগড়া হলো একটি অসাম্প্রদায়িক জনপদ। এখানে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে বিভিন্ন পূজা পার্বণ সম্পন্ন করে থাকেন। আমাদের পরিচয় আমরা বাঙালি হিন্দু মুসলিম মিলে মিশে একটি অসাম্প্রদায়িক দেশ আমরা গড়তে চাই।
মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সাইফুল ইসলাম বলেন ৮ নং ওয়ার্ডে কোন মাদক সেবীর জায়গা হবে না। মাদক বিক্রেতা ও সেবনকারী যেই হোক না কেন তাদের নির্মূল করতে আমরা সর্বদায়  সচেষ্ট থাকবো। লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা দিয়েছেন। মাদক কারবারি ও সেবনকারীদের তথ্য দিয়ে থানা পুলিশকেও আমরা সহযোগিতা করব।
সাইফুল ইসলাম আরও বলেন মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে আমি ব্যক্তিগত ভাবে পুরস্কৃত করবো।
আমার ৮ নং ওয়ার্ডের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পাশে আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
আমি সনাতন ধর্মাবলম্বী  সকলের সহযোগিতা চাই।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ  সম্পাদক মোঃ হিরু মোল্লা, লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আখতার হোসেন মোল্লা,  মোঃ আশিকুর রহমান স্বপন, ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ রাজা শিকদার, মোরশেদ শিকদার, মনি ফকির,জাকারিয়া মোল্লা, শরিফুল ফকির, ইউসুফ বিশ্বাস, শহিদুল ইসলাম মল্লিক,  ইকরাম মল্লিক সহ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..