শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল ও আর্জেন্টিনা খেলা নিয়ে পাল্টাপাল্টি হামলার।ঘটনায় পুলিশের মাইকিং।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি লড়াই করবে দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। খেলা শুরু রোববার ভোর ৬টায়।

এই খেলাকে কেন্দ্র করে সংঘাত এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে আজ শনিবার সকাল থেকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা শুরু হয়েছে।

জেলা শহর ও উপজেলায় অটোরিকশা, সিএনজি ও পিকআপযোগে মাইকিং করা হচ্ছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, খেলার বিষয়ে প্রচারণা চালাতে গাড়িতেও মাইক লাগানো হয়েছে।

এছাড়া সদর মডেল থানার ১৫টি বিটের কর্মকর্তারা মাইকিং শুরু করেছেন। বাইরে প্রজেক্টরে গণজমায়েত হয়ে খেলা দেখা যাবে না, বাসায় বসে খেলা দেখতে হবে।

এছাড়া খেলাপরবর্তী কোনো বিজয় মিছিল করা যাবে না। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, কোপা আমেরিকার খেলা নিয়ে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

তাই জেলা পুলিশ থেকে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ফাইনাল খেলা যেন খোলা জায়গায় বড় স্ক্রিনে, কোনো ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন না করা হয়, তা মাইকিং করে জানিয়ে দেয়া হচ্ছে। ফাইনাল খেলার দিন ভোর ৫টা থেকে মাঠে থাকবে পুলিশের বিশেষ টিম।

এছাড়া জেলার ১১৬টি বিটে চারজন করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলা শেষ হওয়ার পর কোনো অবস্থাতেই বিজয় মিছিল করা যাবে না।

এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চায় পুলিশ। খেলা নিয়ে তর্কবিতর্কের জেরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে রেজাউল নামের এক ব্রাজিল সমর্থকের চাচা নওয়াব মিয়াকে মারধর করে আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজন।

এ মারধরের জেরে ওই রাতেই আর্জেন্টিনা সমর্থক জীবনের তিন সহযোগীকে মারধর করে ব্রাজিল সমর্থক রেজাউলের লোকজন। বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..