সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

নেত্রকোণার মদনে মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় তার।

আরাফাতের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্য মোতাহার হোসেন নিশ্চিত করেছেন।

আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মা বাবাকে বলে মাদরাসায় যাচ্ছিল আরাফাত। মাদরাসার পাশে পৌঁছলেই হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আরাফাতের।

মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অলিদুজ্জামান জানান, আরাফাত নামে এক মাদরাসা শিক্ষার্থী বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..