রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হাতকড়া খুলে আদালত থেকে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) নেত্রকোণার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪-এর একটি দল।

গ্রেপ্তার শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানায় করা দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম। গত ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকায় এদিন সকালে ঢাকার জজকোর্ট হাজতখানা থেকে শহিদুলসহ অন্যান্য আসামিকে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পাশের সিঁড়ির নিচে আসার পর শহিদুল সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ পলাতক শহিদুলকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে নেত্রকোণার কলমাকান্দায় শহিদুলের অবস্থান নিশ্চিত করে র‍্যাব। পরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তা সামসুজ্জামান জানান, গ্রেপ্তার শহিদুলকে ঢাকার (ডিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..