রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে।

ইউএনও’র নম্বরটি ক্লোন করে টিসিবি ডিলারসহ বেশ কয়েকজন ব্যক্তিকে কল করে টাকা দাবি করছে একটি চক্র। সংশ্লিষ্টদের থেকে জানতে পেরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন ইউএনও। একই সঙ্গে মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি উল্লেখ করে উপজেলা প্রশসানের ব্যবহৃত ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে।

আজ রবিবার (২ মার্চ) দুপুরে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করেছে কোন একটি চক্র। সেইম নম্বর ব্যবহার করে স্থানীয় টিসিবি ডিলারসহ অনেককে কল করে টাকা দাবি করছে। চক্রটিকে ধরার মতো কিছু তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে। আশা করা হচ্ছে-দ্রুত তাদের ধরা যাবে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় জিডি করা হচ্ছে। তথ্য প্রমাণ যেগুলো আছে, সেই অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..