সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সেনাবাহিনীর যৌথ অভিযানে ৮০ বস্তা চিনি জব্দ

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় দূর্গাপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, পৌর শহরের মেছুয়া বাজারের মসজিদের পিছনে দুর্গাপুর পৌরসভার খরন এলাকার শাহেদ আলীর ছেলে আবুল মিয়া ও দক্ষিনপাড়া এলাকার মৃত সানাউল্লাহর গোডাউনে ভারতীয় চিনি মজুদ রয়েছে। গোয়েন্দা এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

এব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, জব্দকৃত চিনিগুলো থানা হেফাজতে আনা হয়েছে এবং এ বিষয়ে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..