রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুসের (৭২) দাফন সম্পন্ন হয়েছে।
 শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তার নিজবাড়ী দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে শেষ বিদায় জানায় স্থানীয় প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। এরপর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে সমাধিস্থ করা হয়।
এর আগে গতকাল শুক্রবার টঙ্গীতে মেয়ের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। শনিবার সকালে তাকে নিজে গ্রামের বাড়িতে আনা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ওয়াহেদ আলী, সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, ওয়াজেদ আলী বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দুর্গাপুর প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..