রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
নেত্রকোণার মোহনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ৩১ দফা লিফলেট বিতরণ কালে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা হাজী মো. সুলতান আহম্মেদকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদলতে পাঠানো হয়েছে। এরআগে রবিবার রাতে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সুলতান আহম্মেদ উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, গত ডিসেম্বরে মোহনগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়ন  আদর্শনগর এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করছিল ছাত্রদলের নেতাকর্মীরা। ওই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা ছিলেন। এতে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা আহত হয়৷ পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়।
উল্লেখ্য- সুলতান আহম্মেদ এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা ও বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..