রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ইয়াবা ও হেরোইনসহ সেনাবাহিনার হাতে মাদক ব্যবসায়ী আটক-২

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। হেরোইন ওজন করার যন্ত্রসহ তাদের সাথে থাকা দুটি মোবাইল ও একটি ট্যালেট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলো- মো. শাহিন (৪০) ও মো. রফিকুল ইসলাম (৪৫)। তারা দুজনেই নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার বার্তারগাতী গ্রামের বাসিন্দা।

রবিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে এতথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোণা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা।

তিনি জানান, রবিবার রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন তাহমিদুল আল নোমানের নেতৃত্বে মোহনগঞ্জ সেনা ক্যাম্পের একটি টহল দল বার্তারগাতী গ্রামে অভিযান পরিচালন করেন। এ অভিযানে একই গ্রামের জনৈক মুস্তানজিদের বাড়িতে তল্লাশি করে ৭৫ পিস ইয়বা ও এক পুড়িয়া হেরোইনসহ দুজনকে আটক করতে সক্ষম হয় সেনা দলটি।

এ অভিযানে হেরোইন ওজন করার যন্ত্রসহ আটককৃত ব্যক্তিদ্বয়ের সাথে থাকা দুটি মোবাইল ও একটি ট্যাবলেট জব্দ করা হয়েছে। ধৃত দুজন মাদক ব্যবসায়ীকে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, আটককৃতরা থানা হাজতে রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হবে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..