রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
নেত্রকোণায় ওজন স্কেল টোল প্লাজায় দুর্নী‌তির দায়ে নগদ অর্থ ও গাঁজাসহ তিনজনক‌ে আটক করে‌ছে সেনাবা‌হিনী।
এ অ‌ভিযা‌নে ছয়‌টি মোব‌াইল ফোন, এক‌টি ল‌্যাপটপ, নগদ ৬৫ হাজার ৬৫ টাকা, চার গ্রাম গাঁজা ও এক‌টি গা‌ড়ি (ঢাকা মেট্রো ঘ- ২১৭৩৯৯) জব্দের পরে পূর্বধলা থানা পু‌লি‌শের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকৃতরা হ‌লেন- ঢাকা খিলগাঁও ১৬ রোড ৯/ক এর
আব্দুর রশিদ বেপারীর ছে‌লে মো. আলমগীর কবির। ঢাকার রামপুরা বনশ্রীর ব্লক-ডি, রোড-৪ এর নুর মোহাম্মদের ছে‌লে মো. তানভীর হোসেন এবং রাজধানীর বউব‌াজার এলাকার ৪নং রোডের নূর মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন।
বৃহস্প‌তিবার (২১ অ‌ক্টোবর) সকালের দি‌কে এসব তথ‌্য ‌নি‌শ্চিত ক‌রেন দুর্গাপুর সেনা ক‌্যা‌ম্পের কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশন।
তিনি জানান, গোপন সংবাদের ভি‌ত্তিতে জানা যায় টোল প্লাজার লোকজন অতিরিক্ত বালু‌ বোঝাই প্র‌তি ট্রাক হতে এক হাজার ছয়‌শো টাকা করে চাঁদা তোলে। এ ত‌থ্যের ভি‌ত্তিতে গত বুধবার দিনগত রাত আনুমা‌নিক ১১টার দ‌ি‌কে তার ন‌েতৃত্বে সেনাবা‌হিনীর এক‌টি টহল দল শ‌্যামগঞ্জ-‌বি‌রি‌শি‌রি মহাসড়কে জা‌রিয়া এলাকায় ওজন স্কেল টোল প্লাজায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়। টোল প্লাজা কার্যালয়ে তল্লা‌শি ক‌রে নগদ ৬৫ হাজার পয়ষ‌ট্টি টাকা, গাঁজা, মোবাইল ফোন, গা‌ড়ি জব্দ করা হয়।
তি‌নি আরও জানান, বৃহস্প‌তিবার রাত আনুমা‌নিক পৌনে ২টার দি‌কে ওই কার্যালয় থেকে তিনজনকে আটক করতে সক্ষম এবং এক ঘন্টা পরে আটক তিনজনকে পরবর্তী আইনানুগ ব‌্যবস্থা গ্রহণের জন‌্য পূর্বধলা থানা পু‌লি‌শের কাছে হস্তান্তর ক‌রা হয়েছে।
হস্তান্তরের সত‌্যতা নি‌শ্চিত করে পূর্বধলা থানার ও‌সি মো. রিয়াদ মাহমুদ ব‌লেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু প্র‌ক্রিয়া সম্পন্ন শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..