রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
ইয়াবার চালান পরিবহনের সময় মানিক (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃত মানিক নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামের কালাচান মিয়ার ছেলে। তার কাছ থেকে এক হাজার দুইশো পিস ইয়াবা জব্দ করেছে সেনা সদস্যরা। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ দশ হাজার টাকা।
শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নেত্রকোণার বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের রাস্তায় তাকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
এসব তথ্য নিশ্চিত করেছেন মেজর জিসানুল হায়দার। তিনি সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোণা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মোহনগঞ্জ সেনা ক্যাম্প হতে নিয়মিত টহল দল বারহাট্টার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের রাস্তায় টহল কমান্ডার কর্পোরাল আইয়ুবের নেতৃত্বে যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী মানিককে এক হাজার দুইশো পিস ইয়াবাসহ আটক করে সেনা সদস্যরা।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা নিয়ে মানিক ময়মনসিংহ থেকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় যাচ্ছিল। তাকে বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..