রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ 

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
 নেত্রকোণা’র কলমাকান্দায় চোরাচালানের মাধ্যমে আনা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী। তবে এ ঘটনায় কেউ আটক করা যায়নি।
সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের এতিমখানা রোড নামক এলাকায় একটি গুদাম থেকে এসব চিনি জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে কলমাকান্দা থানার ওসি মো. ফিরোজএ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী নিয়ে আসছে। গোপন সংবাদে সোমবার দিবাগত রাতে রফিক মিয়া নামে এক চোরাকারবারি গুদামঘরে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী। অভিযানে গুদাম ঘর থেকে চোরাচালানের ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে জানা গেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. ফিরোজ বলেন,  এ ঘটনায় মামলা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..